চীন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে রেল খাতের আধুনিকায়নে একটি বিজ্ঞান ও প্রযুক্তি পরিকল্পনা পেশ করেছে। কর্মসূচিতে প্রায় ৩০টি উদ্ভাবন কেন্দ্র, অন্তত ১০০টি মূল প্রযুক্তিতে অগ্রগতি এবং ৫০০টি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ফলাফলের লক্ষ্য রয়েছে।
পরিকল্পনায় আছে মৌলিক গবেষণা, আরও উন্নত সরঞ্জাম, ডিজিটাল ও কম-কার্বন রেলপথ, বাড়তি নিরাপত্তা ও স্মার্ট সেবা। যাত্রীদের পুরো যাত্রা সহজ করতে সমন্বিত সমাধানের কথাও আছে।


