চীন বাণিজ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উন্নত প্রযুক্তি প্রয়োগে ১৮টি পদক্ষেপ ঘোষণা করেছে। কর্মসূচির লক্ষ্য প্রচলিত ব্যবসার আধুনিকায়ন, পণ্য বিতরণ উন্নত করা এবং ভোক্তাদের জন্য আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা তৈরি করা।
নির্দেশিকায় আছে স্মার্ট যন্ত্র, রোবট, স্বয়ংক্রিয় গুদাম ও চালকবিহীন ডেলিভারি। স্বাস্থ্য, প্রবীণসেবা, রেস্তোরাঁ, পর্যটন ও শিক্ষায় এআই প্রয়োগেও সহায়তা রয়েছে।


