পরীক্ষামূলক কার্যক্রম শেষে চিলির আইসেন অঞ্চলে বালমাসেদা বিমানবন্দরের নতুন যাত্রী টার্মিনাল চালু হয়েছে।
১২ হাজার ৩৯১ বর্গমিটারের ভবনটিতে রয়েছে পাঁচটি বোর্ডিং ব্রিজ, উড়োজাহাজের জন্য ছয়টি স্থান, নতুন পার্কিং এবং এমন ব্যবস্থা, যা খারাপ আবহাওয়ায় ফ্লাইট বাতিল কমাতে সাহায্য করে।
বছরে ১০ লাখের বেশি যাত্রী ধারণক্ষমতা ও আন্তর্জাতিক মর্যাদাসহ ৫ কোটি ডলারের বেশি এই বিনিয়োগ দক্ষিণ চিলিতে যোগাযোগ, পর্যটন ও ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করবে বলে আশা করা হচ্ছে।


