স্কটিশ সরকার ২১ অক্টোবর বাণিজ্য মিশনের একটি কর্মসূচির জন্য ৫ লাখ পাউন্ড ঘোষণা করেছে, যাতে স্কটিশ প্রতিষ্ঠানগুলো বেশি রপ্তানি করতে ও আন্তর্জাতিক অংশীদারত্ব গড়তে পারে। দিল্লিতে স্কটল্যান্ড-ভারত ব্যবসা ফোরামে এ ঘোষণা দেওয়া হয়।
মিশনগুলো পরিচালনা করবে স্কটিশ চেম্বার্স অব কমার্স, ভারতসহ কয়েকটি বাজারে। চারটি অগ্রাধিকার খাত ঠিক করা হয়েছে: জ্বালানি, জীববিজ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল সেবা, এবং খাদ্য ও পানীয়।
সরকারের হিসাবে, এই চার খাতে স্কটল্যান্ড-ভারত দ্বিমুখী বাণিজ্য বছরে প্রায় ২০০ কোটি পাউন্ড, যা ২০৩০ সালের মধ্যে ৩২০ কোটিতে পৌঁছাতে পারে। চেম্বার্স ২০২৭ সালের শুরুতে বহু-খাতভিত্তিক প্রতিনিধিদল নিয়ে আবার ভারতে যাওয়ার পরিকল্পনা করছে।


