কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ের পারাইসো ক্যাম্পাসের দুই ছাত্রী, সিন্ডি মারিয়া ব্রেনেস ব্রেনেস ও মারিয়া ফের্নান্দা গিয়েন সোলানো, DomoPill নামে একটি স্মার্ট ওষুধের বাক্স তৈরি করেছেন। প্রকল্পটি ২১ অক্টোবর পানামায় অনুষ্ঠিত Alafec-এর তৃতীয় উদ্যোক্তা প্রতিযোগিতার স্বাস্থ্য ও সুস্থতা বিভাগে দ্বিতীয় হয়েছে।
DomoPill শব্দ, আলো ও ব্রেইল সংকেত দিয়ে মানুষকে সময়মতো ওষুধ খেতে সাহায্য করে, দৃষ্টিপ্রতিবন্ধীদেরও। এক ছাত্রীর এক নিকটাত্মীয়ের চিকিৎসা বাদ পড়ার পর এই ভাবনা আসে।
এর আগে প্রকল্পটি ১০০-র বেশি ভাবনার মধ্যে Expoinnova 2026 মেলা জিতেছিল।


