সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ১৫ অক্টোবর সিউলের অলিম্পিক পার্কে জাতীয় ক্রীড়া জাদুঘর উদ্বোধন করেছে। এটি দেশের প্রথম খেলাধুলাভিত্তিক জাতীয় জাদুঘর।
জাদুঘরে খেলাধুলা সংক্রান্ত প্রায় ৭০,০০০ বস্তু রয়েছে। লক্ষ্য দেশের ক্রীড়া ঐতিহ্য নথিভুক্ত, সংগ্রহ ও সংরক্ষণ করা এবং ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলো জনগণের সঙ্গে ভাগ করে নেওয়া।
ভবনটিতে মাটির নিচে দুটি ও ওপরে চারটি তলা রয়েছে; আছে বিশেষ প্রদর্শনী কক্ষ, স্থায়ী প্রদর্শনী কক্ষ এবং ছাদবাগান।


