রুয়ান্ডা প্রথমবারের মতো অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৯৯তম একাডেমি পুরস্কারের জন্য পাঠানো হয়েছে রুয়ান্ডার পরিচালক মারি-ক্লেমেন্তিন দুসাবেজাম্বোর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি “বেন’ইমানা”।
ছবিটির প্রিমিয়ার হয় কান চলচ্চিত্র উৎসবের আঁ সেরতাঁ রিগার বিভাগে, যেখানে এটি সেরা প্রথম ছবির ক্যামেরা দ’অর ও আন্তর্জাতিক সমালোচকদের FIPRESCI পুরস্কার জেতে। এরপর এটি টরন্টো চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এবং এ মাসে লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
একদল নারীর চোখে বলা “বেন’ইমানা”-র কাহিনি ২০১২ সালের একটি গ্রামে, তুতসিদের বিরুদ্ধে গণহত্যার ১৮ বছর পর। ভেনেরান্দা বেঁচে যাওয়া মানুষ ও দায়ীদের পরিবারকে না-বলা কথাগুলো বলতে সাহায্য করেন, যতক্ষণ না অতীত তাঁর নিজের মেয়ের ভবিষ্যৎ ছুঁয়ে যায়। সংগীত করেছেন রুয়ান্ডার গায়ক-গীতিকার ইগর মাবানো।


